পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সত্য সদা সুন্দর

======================কাজী শেখ সাদী যাহা কিছু সুন্দর চিত্ত বিমলকর। তাহাই প্রদর্শনীয় ভূবন মনোহর। নাই বা যদি দেখিল কেউ কি মুল্য তাতে? সুন্দরের তো জন্মই বৃথা এই ধরনীতে। পূষ্প সুন্দর তখন যদি জীব দেখে।  তখনি মিষ্টি মধু, যবে লোকে চেখে।  সৌরভ তখনি সার্থক, যবে সুরভিত। আঁধারের অস্তিত্ব প্রমানেই ধরা আলোকিত। দিন যায় দিন আসে কত মুখ পাশে আসে, ক্ষনিক শান্তির আশে কেটে পড়ে অবশেষে। কেউ নয় চিরস্থায়ী, প্রকৃতি তাতে ঈষৎ দায়ী। পথ চলিতে পারিযায়ী সবাই আমরা ক্ষনস্থায়ী। কেউ বলে এই হল নিয়তির লিখন,  আসলে নিয়তি নয়, প্রকৃতির নিয়ম। একি রচিলে কবি অমৃত বচনে। দেখি পড়ি আর ভাবি মনে মনে।  ভরা পুকুর মাঝে একক মালিকানা যার, তারে দিলেম একফোটা শিশির উপহার। দুর্গার কল্যানে যেমন অসুর পায় পুজা, তদ্রুপ ভ্রমে তুমিও চরণ সঙ্গী দশভূজা।

বন্ধুর পথ পরিক্রমা

বন্ধুর পথ পরিক্রমা জীবনের এক তৃতীয়াংশ কাটে  অনেক ইচ্ছা পূরনের আশায়। দ্বিতীয়াংশে কৈশোরের ইচ্ছাগুলি,  মরে যায় অর্থ-বিত্তের নেশায়। শেষাংশ কাটে  কৈশোরের ইচ্ছাগুলি  অপূর্ণজনীত হতাশায়।  কি চাইলাম, আর কি পাইলাম,  ভাবতে ভাবতেই একদিন গন্তব্য এসে যায়। মন ; সে তো কালবৈশেখী পবণ, দুরন্ত অস্থির।  নির্ভীক পান্ডবরূপী তান্ডবে, সৈরাচারী বীর। নিজেকে নিজেই গড়ে, আবার ভাঙ্গে ক্লান্তিভরে। আপন মনে বিধ্বস্ত প্রকৃতি সাজে নিয়ম করে। ওহে প্রেম পিয়াসী মানবতার কবি; শুনো,  অস্তিত্বহীন কে কেন প্রেমের রূপক মানো? ঈশ্বর তোমার পাশেই আছে, চেননা কেন? নারী স্রষ্টা রূপেন ঈশ্বর প্রেম তার আনন। যতো রকমের পুষ্প কমল জানা অজানা,  দৃষ্টি নন্দন হলেও সকল ফুলে পূজা হয়না। প্রেম দিয়ে,প্রেম নিয়ে গড়েছে, প্রেমকানন।  নারীই ঈশ্বর ভবে; প্রেম তার অপূর্ব সৃজন।