কষ্টের ফেরিওয়ালা
আমি এক সওদাগর। পুরাতন কষ্ট বেচে নতুন কষ্ট কিনি যেচে, কষ্টের সন্ধানে হয় রাত ভোর। সুখ ভেবে কিনে নেই নিত্যনব কষ্ট কে ই। সুখ তো সোনার হরিণ অধরা ই থেকে যায়। কষ্টগুলো উঠে আসে নোনা জলে ভেসে হেসে। করতে মোরে চুরমার নাই কোনো মনোভার।