কষ্টের ফেরিওয়ালা

  


আমি এক সওদাগর।

পুরাতন কষ্ট বেচে

নতুন কষ্ট কিনি যেচে,

কষ্টের সন্ধানে হয় রাত ভোর।


সুখ ভেবে কিনে নেই

নিত্যনব কষ্ট কে ই।

সুখ তো সোনার হরিণ

অধরা ই থেকে যায়।


কষ্টগুলো উঠে আসে

নোনা জলে ভেসে হেসে।

করতে মোরে চুরমার

নাই কোনো মনোভার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সত্য সদা সুন্দর