ঈশ্বরী



পথ চলিতে পায়ে দলিত, 

.     কত না তৃনলতা।

তার ই মাঝে কদাচিত সাজে, 

.     অনন্যা কনকলতা

ছাইয়ের মাঝে যেমন রাজে 

.      মানিক রতন।

ক'জনা করে গুরুত্ব ভরে, 

.      তাহার ই যতন।

কয়লার খনিতে, নোংরা স্তরেতে 

.      যেমন হীরের আবাস।

রাজ প্রাসাদে রানীর গন্ডদেশে, 

.      শোভিত ধনবিলাস।

আলেয়ার পিছে ঘোরে সবে মিছে, 

.      দেখেনা চেয়ে আশপাশে।

অর্থ শ্রম ব্যায়ে হরেক যাতনা সয়ে,

.      সুখ খুজে নেয় সাইপ্রাসে।

চেয়ে দেখ প্রাতে অন্তর্দৃষ্টির সাথে,

.       আপনার অতি কাছে।

ঘাসফুল মাঝে শিশিরের সাজে,

.        ঈশ্বরী মুচকি হাসে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সত্য সদা সুন্দর